ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে দাওরায়ে হাদীস পরীক্ষায় মুমতাজ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৫-১১-২০২৫ বিকাল ৭:৩৯

গোপালগঞ্জে ২০২৫ সালের দাওরায়ে হাদীস পরীক্ষায় মুমতাজ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে “স্বচ্ছতা”য় অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়, তেলাওয়াত করেন গোপালগঞ্জ মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা ওলি উল্লাহ।

সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ কোর্ট মসজিদ মাদ্রাসার মুহতামিম ও পেশ ইমাম মুফতি হাফিজুর রহমান, কোটালীপাড়ার কুরপালা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. তারেক সুলতান এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক বিশ্বজিত কুমার পাল।

অতিথিবৃন্দ জেলা প্রশাসনের উদ্যোগে দাওরায়ে হাদীসের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়াকে এক অনন্য পদক্ষেপ হিসেবে অভিহিত করে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

মুফতি হাফিজুর রহমান বলেন, “গত ৩৪ বছরে গোপালগঞ্জে এমন উদ্যোগ নেওয়া হয়নি। জেলা প্রশাসকের সদর্থক পদক্ষেপ ধর্মীয় শিক্ষার মর্যাদা বাড়াবে।”

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান জানান, “দাওরায়ে হাদীস পরীক্ষায় মুমতাজ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধিতে আমরা কাজ করব এবং প্রতিবছর এই সংবর্ধনা অব্যাহত থাকবে।” তিনি আরও উল্লেখ করেন, গোপালগঞ্জ মুসলিম এতিমখানার সামনে নান্দনিক ক্যালিগ্রাফি স্থাপনের কাজও চলমান রয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ অতিথিরা মুমতাজ প্রাপ্ত নয়জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, এনডিসি অনিরুদ্ধ দেব রায়, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও মুহাদ্দিসবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস