নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বার্ষিক ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনায় অনুষ্ঠিত হলো বার্ষিক ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
গত মঙ্গলবার বিকালে নগরীর খালিশপুর থানাধীন মোংলা পোর্ট কলোনি মাঠে এই সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ বার্ষিক ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। এ সময় তিনি খেলায় অংশগ্রহণকারী বিজয়ী দল সিভিল বিভাগের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এর আগে ব্যবসায় প্রশাসন বিভাগের খেলোয়াড়দের হাতে রানার্স আপ ট্রফি তুলে দেন তিনি। অন্যদিকে এ বার্ষিক ফুটবল টুর্নামেন্টের খেলায় ম্যান অফ দা টুর্নামেন্ট হওয়ার গৌরব অর্জন করে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের খেলোয়াড় নীলোৎপল মন্ডল। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার। এ সময় উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য, সৈয়দ হাফিজুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মো: ইমজামাম-উল-হোসেন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ফারজানা আক্তার, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, আইকিউএসি’র পরিচালক মো. আনিসুর রহমান, প্রক্টর শাকিল আহমেদ, বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা