ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

গোদাগাড়ীতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে কিশোর হত্যা মামলার আসামি গ্রেফতার


জাহিদুল ইসলাম, গোদাগাড়ী photo জাহিদুল ইসলাম, গোদাগাড়ী
প্রকাশিত: ৫-১১-২০২৫ বিকাল ৭:৫৫

রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে কিশোর হত্যা মামলার আসামি আসামি কলিম (৩২) কে গ্রেফতার করেছে র‍্যাব-৫। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে র‍্যাব-৫ রাজশাহী ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে হত্য মামলার পলাতক আসামি কলিম (৩২) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কলিম গোদাগাড়ী উপজেলার হাজিবান্দুড়িশা গ্রামের নাজিমুদ্দিনের ছেলে।  র‍্যাব জানায়, কলিমসহ আরও ৮-৯ জন এ ঘটনার সাথে জড়িত।

উল্লেখ, গত ৪ নভেম্বর গোদাগাড়ী উপজেলায় প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে শিহাব শেখ (১৭) নামের এক কিশোরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
নিহত শিহাব বসন্তপুর গ্রামের মিজানুর রহমান রিপনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফেসবুকে সম্পর্ক হওয়া বান্ধবী তিশার সাথে দেখা করতে গত ২০ অক্টোবর রাতে শিহাব দুই বন্ধু নিয়ে হাজিবান্দুড়িয়া মোড় এলাকায় যায়। এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা কয়েকজন তাদের পথরোধ করে। এক পর্যায়ে শিহাবকে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়।

প্রাণ বাঁচাতে শিহাব পাশের পুকুরে ঝাঁপ দেয়। কিন্তু হামলাকারীরা পানিতেও হামলা চালায় এবং পরে আবার তাকে টেনে তুলে মারধর করে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

শিহাবকে প্রথমে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে অবস্থার অবনতি হলে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। ১২ দিন মৃত্যুর সাথে লড়াই শেষে ১ নভেম্বর তার মৃত্যু হয়।

শিহাবের বাবা রিপন বলেন আমার ছেলে আর ফিরে আসবে না। কিন্তু হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই। যেন আর কোনো পরিবার এমন কষ্ট না পায়।

এমএসএম / এমএসএম

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার

রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা

লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত