ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বরগুনায় শিক্ষার্থীদের জিম্মি করে স্কুলে প্রাইভেটে পড়াতে বাধ্য করেন বাবুল


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ৬-১১-২০২৫ দুপুর ১:১৫

বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ তত্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল ইসলাম বাবুলসহ কতিপয় কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যায়। 

ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে প্রাইভেট বাবদ ৫০০ থেকে ১০০০ টাকা করে নিয়ে থাকেন সহকারী শিক্ষক মনিরুল ইসলাম বাবুল। বিগত দিনে ক্ষমতার প্রভাব দেখিয়ে স্কুলের বিভিন্ন পদে নিয়োগ বাণিজ্য করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। ক্লাস ফাঁকি দিয়ে কতিপয় বাবুল সহ কয়েকজন শিক্ষক রমরমা প্রাইভেট বাণিজ্য করে আসছেন। অর্থনীতির প্রভাব পড়ছে কোমলমতি শিক্ষার্থীদের গরীব, অসহায়,দিনমজুরি, খেটে খাওয়া,  অভিভাবকদের। 

সহকারী শিক্ষক মনিরুল ইসলাম বাবুল সাংবাদিকদের উপস্থিতি দেখে উত্তেজিত হয়ে যান,এবং সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। 

শিক্ষার্থীর এক অভিভাবক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, বাবুল স্যার আওয়ামী লীগের সময় ক্ষমতার প্রভাব দেখিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে জিম্মি করে রেখেছিল, এখনো তাই করে। বিভিন্ন পদে নিয়োগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সব শিক্ষকরা তার কাছে জিম্মি। ছাত্র-ছাত্রীরা তার কাছে প্রাইভেট না পড়লে তাদের ফেল দেখানো হয়। বাধ্য হয়ে আমাদের ছেলেমেয়েরা ১০০০ টাকার বিনিময়ে তার কাছে প্রাইভেট পড়তে। প্রায়ই আমরা দেখি স্কুল তিনটার সময় ছুটি দেয়, সরকারের নিয়ম নীতি মানেন না স্কুল কর্তৃপক্ষ। 

শিক্ষার্থীরা বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের স্কুলে যে ল্যাপটপ দিয়েছিল স্যারেরা আমাদের ল্যাপটপের মাধ্যমে কোন ট্রেন্ডিং ও ক্লাস করান না, ব্যক্তিগত কাজের ব্যবহার করা হচ্ছে। টাইফয়েড ভ্যাকসিন দেয়ার সময় আমাদের কাছ থেকে টাকা নেয়া হয়েছে। 

দুর্নীতি অনিয়মের বিষয় মনিরুল ইসলাম বাবুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমতলী উপজেলার সব স্কুলে প্রাইভেট পড়ানো হয়, আমাদের স্কুলে পড়ানো হলে সমস্যা কোথায়। 

এ বিষয় মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এ বি এম এ ছোবাহান বলেন, আমার চাকরি বেশিদিন নাই, আপনাদের আমি সাক্ষাৎকার দেবো না। 
আমতলী উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াদ আলম বলেন, স্কুলে প্রাইভেট পড়ানোর কোন সুযোগ নেই তদন্ত করে আমি আইনগত ব্যবস্থা নেব।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার