ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

তানোরে মোটরসাইকেল ও ভ্যানগাড়ী সংঘর্ষে নিহত ১


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৬-১১-২০২৫ দুপুর ১:৩২

রাজশাহীর তানোরে মোটরসাইকেল ও ভ্যানগাড়ী সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলা পাঠাকাটা মোড়ে ঘটে এ সড়ক দুর্ঘটনা। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফায়ারসার্ভিসের গাড়িতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মোটরসাইকেল চালককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহত মোটরসাইকেল চালকের বাড়ি তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের নবনবী গ্রামে। সে নবনবী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল মান্নান(৬০)। আহত ভ্যানগাড়ী চালকের বাড়ি পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে। সে কৃষ্ণপুর গ্রামের আতিকুল ইসলামের ছেলে শুভ ইসলাম (২২)। জানা গেছে, নিহত আব্দুল মান্নান মুন্ডুমালা থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্য আসছিলেন। এসময় পাঠাকাটা মোড়ের উপরে ভ্যানগাড়ির সাথে সামনা সামনি সংঘর্ষ লাগে মোটরসাইকেল। এতে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে আহতদের ফায়ারসার্ভিসের কর্মীদের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী আব্দুল মান্নান কে মৃত ঘোষণা করেন ও আহত ভ্যানগাড়ী চালকের তেমন কোন ক্ষতি না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। 

তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক বলেন,ফায়ারসার্ভিসের কর্মীরা গাড়িতে আনা অবস্থায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত ব্যাক্তির তেমন ক্ষতি না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রিলিজ দেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার

রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা

লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত