ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে নতুন করে ২৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ৭০ জন


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৬-১১-২০২৫ দুপুর ১:৩৩

নরসিংদীতে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে উদ্বেগজনকভাবে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮ জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট ৭০ জন ডেঙ্গু রোগী।

বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ২৮ জন নতুন রোগী শনাক্ত হলেও প্রাইভেট হাসপাতালে নতুন কোনো রোগী পাওয়া যায়নি। নতুন শনাক্তদের সবাইকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ১৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।

বর্তমানে জেলার মধ্যে সবচেয়ে বেশি রোগী চিকিৎসাধীন রয়েছেন ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৪০ জন, জেলা সদর হাসপাতালে ১৪ জন, মনোহরদীতে ১১ জন এবং রায়পুরায় ৫ জন। অন্যদিকে বেলাব, পলাশ ও শিবপুরে বর্তমানে কোনো রোগী ভর্তি নেই।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত নরসিংদী জেলায় মোট ১,০৮৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন, তবে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ক্রমবর্ধমান ডেঙ্গু সংক্রমণ রোধে জনগণকে সচেতন হতে হবে, বিশেষ করে বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ ও মশার বংশবিস্তার রোধে পদক্ষেপ নিতে হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার