ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৬-১১-২০২৫ দুপুর ২:০

বুধবার (৫ নভেম্বর) মাগুরা জেলার শালিখা উপজেলায় “তারুণ্যের উৎসব–২০২৫ (২য় পর্যায়)” উদযাপন উপলক্ষে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ অহিদুল ইসলাম, জেলা প্রশাসক, মাগুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ বনি আমিন, উপজেলা নির্বাহী অফিসার, শালিখা, মাগুরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “তারুণ্যের উৎসব আমাদের তরুণ প্রজন্মকে সুস্থ, সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি সমাজে শৃঙ্খলা, দলীয় চেতনা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ইউনিয়ন পর্যায় থেকে বাছাইকৃত সেরা দলগুলো অংশগ্রহণ করে। 

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা