শেরপুরে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা
শেরপুর জেলা বিএনপির অধীন শ্রীবরদী উপজেলা ও পৌরসভা এবং ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে জেলা আইনজীবী সমিতির হলরুমে এসব কমিটির নাম ঘোষণা করেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ও সদস্যসচিব এ বি এম মামুনুর রশীদ পলাশ। প্রতিটি কমিটিই ১০১ সদস্যবিশিষ্ট। ঘোষিত কমিটির মধ্যে শ্রীবরদী উপজেলা বিএনপির আহবায়ক নির্বাচিত হয়েছেন দলের সাবেক সভাপতি মো. আব্দুর রহিম দুলাল ও সদস্যসচিব নির্বাচিত হয়েছেন মো. আব্দুল্লাহ আল মামুন দুলাল। শ্রীবরদী পৌর বিএনপির আহবায়ক নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল ও সদস্যসচিব নির্বাচিত হয়েছেন এস এম সোহান। আর ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক নির্বাচিত হয়েছেন শাজাহান আকন্দ ও সদস্যসচিব নির্বাচিত হয়েছেন লুৎফর রহমান। অনুষ্ঠানের শুরুতে জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বলেন, বিএনপি বড় দল। তাই অনেকেই প্রার্থী ছিলেন, প্রতিদ্বন্দ্বিতাও বেশি। তবে যারা ত্যাগী নেতা, তাদের অবশ্যই মূল্যায়ন করা হবে। তিনি দল ও দেশের স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান। এসময় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত