মনিরামপুরে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
যশোরের মনিরামপুরে বাকোশপোল মোড় এলাকায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে মনিরামপুর-ঝিকরগাছা সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- মনিরামপুর উপজেলার চাঁনপুর-মাঝিয়ালী গ্রামের রণজিৎ কুমার দাস (৪৯) ও তার স্ত্রী পাপিয়া দাস (৪২)। রনজিৎ কুমার দাস বাজিতপুর মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক ও পাপিয়া দাস মনিরামপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেকানিক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পাপিয়া দাসকে নিয়ে মনিরামপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে রোহিতার উদ্দেশে যাচ্ছিলেন স্বামী রনজিৎ দাস। পথে বাকোশপোল মোড় এলাকায় পৌছুলে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে তাঁদের বহনকারী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তাঁরা গুরুত্বর আহত হন। স্থানীয়দের সহযোগীতায় মনিরামপুর ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদেরকে মৃত ঘোষনা করেন।
মনিরামপুর থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, দূর্ঘটনাকবলিত ট্রলি ও মোটরসাইকেল থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া নেয়া হবে।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস