ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে ধানগড়া ইউনিয়ন ভূমিহীনদের সম্মেলন অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৬-১১-২০২৫ দুপুর ৩:৫

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির আয়োজনে এবং উন্নয়ন সংস্থা নিজেরা করি-এর সার্বিক সহযোগিতায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমিহীন নেতা রহমত আলী এবং  রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, উপজেলা যুব দলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা, বিআরডিপির সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ধানগড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলামসহ আরও অনেকে। 

সম্মেলনে মো. রহমত আলীকে সভাপতি ও আবু হাশেমকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান নিজেরা করি সংস্থার অঞ্চল সমন্বয়ক আছাবুর রহমান আসাদ।

সবশেষে সাংস্কৃতিক পর্বে ধানগড়া ভূমিহীন সাংস্কৃতিক দল পরিবেশন করে গণনাটক ‘কিস্তি’, যা দর্শকদের মন জয় করে নেয়।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত

দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ