ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে দূর্ঘটনায় পঙ্গু আমিনুরের আহ্বান


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৬-১১-২০২৫ দুপুর ৪:৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বাজারপাড়া, বানুরকুঠি গ্রামের বাসিন্দা মোঃ আমিনুর রহমান (৪২) । আজ জীবনের সঙ্গে লড়ছেন এক ভয়াবহ বাস্তবতার বিরুদ্ধে। তিনি মৃত জাবেদ আলীর ছেলে। একসময় পরিশ্রমী ও কর্মঠ এই মানুষটি নিজের ঘাম ঝরিয়ে পরিবার চালাতেন। কিন্তু এক মর্মান্তিক দুর্ঘটনা তার সবকিছু কেড়ে নিয়েছে।

গত ১১ মার্চ ২০২৪ ইং তারিখে সোনাহাট থেকে ভূরুঙ্গামারী আসার পথে একটি বেকপোট দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনায় তাঁর কোমরের নিচের অংশের দুই পায়ের হাড় (রান) ভেঙে যায়। সেই থেকে তিনি সম্পূর্ণ পঙ্গু হয়ে পড়েছেন। এখন নিজের শরীর নাড়াতে, এমনকি বসতে বা শুতে গেলেও অন্যের সাহায্য নিতে হয়।

চিকিৎসার জন্য স্থানীয়ভাবে যা সম্ভব ছিল, তা ইতোমধ্যে করা হয়েছে। কিন্তু অর্থের অভাবে উন্নত চিকিৎসা বন্ধ হয়ে গেছে। এখন চিকিৎসা ব্যয়, ওষুধ এবং পরিবারের ন্যূনতম প্রয়োজন মেটানোও অসম্ভব হয়ে পড়েছে।আমিনুরের পরিবারে আছেন তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। নেই কোনো জমিজমা, নেই কোনো স্থায়ী আয়ের উৎস। পরিত্যক্ত সরকারি জমিতে রেললাইনের পাশে একটি ছোট ঘরে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয়ভাবে কিছুদিন সহায়তা পাওয়া গেলেও এখন সেই সহায়তাও বন্ধ হয়ে গেছে। অসহায় আমিনুর রহমান এখন শুধু একটাই আর্তনাদ করছেন— “আমি বাঁচতে চাই, আবার হাঁটতে চাই। কেউ কি একটু সাহায্যের হাত বাড়াবেন?”

অর্থাভাবে চিকিৎসা থেমে যাওয়ায় তিনি এখন মানবতার সহায়তা কামনা করছেন। আপনার অল্প সহযোগিতাই আমিনুর রহমানের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে।একজন মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে আপনার এক কাপ চায়ের দামের সমান সহায়তায়ও।

 সহযোগিতা পাঠাতে পারেন বিকাশ নম্বরে: ০১৭৪০-২৯২৯০৫ (পার্সোনাল), নগদ: ০১৩২৩৮৪৬৯৪৫

আসুন, আমরা সবাই মিলে একজন অসহায় মানুষ ও তাঁর পরিবারের পাশে দাঁড়াই।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার