ধোপাজান নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জের ধোপাজান নদী থেকে ড্রেজার দিয়ে বালি উত্তোলনের অনুমতি বাতিলের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১ টায় স্থানীয় আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টেএক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। ধোপাজান নদীর পারের ক্ষতিগ্রস্ত মানুষের আয়োজনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানব বন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি শামসুল আলম সমসু মিয়া, গোলাম হোসেন অভি, দিলরব মিয়া প্রমূখ।
বক্তারা বলেন সুনামগঞ্জ জেলার ধোপাজান-চলতী নদীর বালু লুট উৎসব থামানোর যেন কেউ নেই? প্রত্যেকদিন সরকারি কাজের টোকেনে ড্রেজার দিয়ে নদী থেকে তোলা হচ্ছে ভিট বালুর পরিবর্তে সিলিকা বালু? রাতের দৃশ্য আরও ভয়ঙ্কর। পৃরতি নিয়ত ধোপাজান বালু মহাল থেকেই তোলা হচ্ছে উন্নতমানের সিলিকা বালু। বক্তারা বলেন দিনে প্রকাশ্যে ড্রেজার দিয়ে তুলা হয় সিলিকা বালু এতে ধোপাজান চলতি নদীর তীরবর্তী লোকজনের বসত ভিটা হারিয়ে উদ্ধার হওয়ার শঙ্কায় আছি। তারা আরও বলেন রাতের চিত্র ভয়ংকর আমরা প্রতিবাদ করতে গেলে হুমকি দেয়া হয়। বিআইডব্লিউটি’র অনুমতি চুক্তি ভেঙে টোকেনের বিনিময়ে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মালিকানাধীন এসব বালু বিক্রয় করছে ঠিকাদারি প্রতিষ্ঠান লিমপিড ইঞ্জিয়ারিং। যে টোকেন দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে যাওয়ার কথা ভিট মাটি, সেই টোকেন দিয়ে বালু বিক্রি হচ্ছে স্থানীয়
ব্যবসায়ীদের কাছে। টোকেন দিয়ে আনা বালু কিনছেন ব্যবসায়ীরা। এতে লাভবান হচ্ছে সরকারি প্রকল্পের কাজে বালু তোলার অনুমতি নেয়া লিমপিড ইঞ্জিনিয়ারিং কোম্পানি ? লুট হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, রাজস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার?
অতুলনীয় ক্ষতি হচ্ছে নদীতীরবর্তী সাধারণ মানুষের। সরকারের নিকট প্রতিকার চেয়ে আমাদের এই মানব বন্ধন।
বক্তারা আরও বলেন এই বালু মহালের কোন ইজারা না থাকলেও প্রতি ফুটে ২০ টাকা হারে রয়েলটি আদায় করছে লিমপিড ইঞ্জিনিয়ারিং। রয়েলটি আদায় করে কোম্পানির পক্ষ থেকে দেওয়া হচ্ছে টোকেন। এই টোকেন দেখালেই ছেড়ে দেয় পুলিশ?
মাঝে মধ্যে পরে কিছু নৌকা আটক করে নিয়ে যায় নৌ পুলিশ। আমাদের ফসলি জমি রক্ষা এবং এলাকার ঘর বাড়ি রাস্তা ঘাট রক্ষায় বেআইনি আদেশ অবিলম্বে বাতিল ও ক্ষতিপূরণ আদায়ের দাবি জানান তারা।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত