ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ডাসকো ফাউন্ডেশন: তানোর-গোদাগাড়ীতে ৮০ পরিবারে ত্রাণ বিতরণ
রাজশাহী জেলার তানোর ও গোদাগাড়ী উপজেলায় গত ১ নভেম্বর হঠাৎ আকস্মিক বৃষ্টিপাতে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে স্থানীয় জনজীবনে বিপর্যয় দেখা দেয়। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক পরিবার বাধ্য হয়ে স্কুল ভবন ও রাস্তার ধারে অস্থায়ীভাবে আশ্রয় নেয়। খাদ্য সংকটও তৈরি হয় অনেক ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে।
এ অবস্থায় জরুরি মানবিক সহায়তার অংশ হিসেবে ডাসকো ফাউন্ডেশন এর ENGAGE প্রকল্প আজ বৃহস্পতিবার (০৬ নভেম্বর ২০২৫) তানোরে ৪৬টি এবং গোদাগাড়ীতে ৩৪টি পরিবারসহ মোট ৮০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল প্রতিটি পরিবারের জন্য ৮ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার ভোজ্যতেল, ৩ কেজি আলু ও ৫০০ গ্রাম লবণ।
তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ১৬টি, বাধাইর ইউনিয়নের ২টি এবং সরঞ্জাই ইউনিয়নের ২৪টি পরিবারের মাঝে ত্রাণ দেওয়া হয়। অপরদিকে গোদাগাড়ী উপজেলার কলমা ইউনিয়নের ৪টি, রিশিকুল ইউনিয়নের ১৫টি, পাকড়ি ইউনিয়নের ৫টি এবং দেওপাড়া ইউনিয়নের ১৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।
ডাসকো ফাউন্ডেশন জানায়, আকস্মিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়া পরিবারগুলোকে সহায়তা করা এখন সবচেয়ে জরুরি। এ কারণেই দ্রুত মানবিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে এই ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও জানানো হয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনরুদ্ধারের প্রয়োজন অনুযায়ী পরবর্তী ধাপেও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা বলছেন— এ ধরনের সহায়তা এই মুহূর্তে অনেক পরিবারের জন্য বড় ধরনের সাপোর্ট হিসেবে কাজ করবে। বিশেষ করে যেসব পরিবার এখনো বাড়িতে ফিরতে পারেনি বা খাদ্য নিরাপত্তার সংকটে রয়েছে, তাদের জন্য এই সহায়তা তাৎক্ষণিকভাবে বড় গুরুত্ব বহন করছে।
এমএসএম / এমএসএম
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার
রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা
লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত