৬ মাস পর বিএসএফ থেকে ব্যাগ ফেরত পেলেন বাংলাদেশি দম্পতি
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে বিএসএফের হাতে আটক হন বাংলাদেশি নাগরিক উত্তর কুলাউড়ার বাসিন্দা বিষ্ণুপদ গোস্বামী (৫০) ও তার স্ত্রী মাধবী ভট্টাচার্য (৪৩)। পরে বিএসএফ তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে। তবে, তারা বাংলাদেশে ফিরলেও আড়াই ভরি ওজনের স্বর্ণালংকারসহ একটি ব্যাগ বিএসএফ ক্যাম্পে ফেলে আসেন। অবশেষে দীর্ঘ ৬ মাস পর বৃহস্পতিবার (৬ নভেম্বর ) ফুলতলা সীমান্তে পতাকা বৈঠকের পর বিজিবির উপস্থিতিতে বিএসএফ স্বর্ণালংকারসহ ব্যাগটি তাদের হাতে তোলে দিয়েছে।
জানা গেছে, ২৭ এপ্রিল উত্তর কুলাউড়ার বিষ্ণুপদ গোস্বামী (৫০) ও তার স্ত্রী মাধবী ভট্টাচার্য (৪৩) অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করেন। সেখানে বিএসএফের ১৭১ ব্যাটালিয়নের তারেকপুর ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। পরদিন ২৮ এপ্রিল বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদেরকে বিজিবির নিকট হস্তান্তর করলে তারা নিজ বাড়িতে ফিরে যান। কিন্তু, ভারতে বিএসএফ ক্যাম্পে অবস্থানকালে ২৮ এপ্রিল বিষ্ণুপদ গোস্বামী ও মাধবী ভট্টাচার্য দম্পতি সেখানে ১টি ব্যাগ ফেলে আসেন যা পরবর্তীতে বিএসএফ বিজিবিকে অবহিত করে। এর প্রেক্ষিতে বিজিবি বাংলাদেশী নাগরিকদের ঠিকানায় যোগাযোগ করে ব্যাগটি তাদের বলে নিশ্চিত করেন। উক্ত ব্যাগটি ফেরত প্রদানের লক্ষ্যে তাদেরকে বৃহস্পতিবার বিজিবির ফুলতলা বিওপির বটুলী আইসিপিতে উপস্থিত থাকতে বলা হয়। দুপুরে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধীনস্থ ফুলতলা বিওপি এবং বিএসএফ ৯৭ ব্যাটালিয়নের আওতাধীন ইয়াকুবনগর বিএসএফ ক্যাম্পের সন্নিকটে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকের মাধ্যমে ব্যাগে থাকা আনুমানিক ২.৫ ভরি স্বর্ণালংকারসহ ব্যাগটি বিজিবির উপস্থিতিতে তারা বুঝে নিয়েছেন।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, বিএসএফ ক্যাম্পে ফেলে আসা আড়াই ভরি স্বর্ণালংকারসহ ব্যাগটি বিজিবির উপস্থিতিতে বিএসএফ বাংলাদেশি নাগরিক বিষ্ণুপদ গোস্বামী ও তার স্ত্রী মাধবী ভট্টাচার্যের হাতে তোলে দিয়েছে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ