নড়াইল-২ আসনে গণঅধিকারের প্রার্থী লায়ন নূর ইসলামের ব্যাপক প্রচার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, নড়াইল-২ আসনের নির্বাচনী মাঠ ততই উত্তপ্ত হয়ে উঠছে। এই আবহে গণঅধিকার পরিষদের প্রার্থী লায়ন মো. নূর ইসলাম বর্তমানে তার প্রচার-প্রচারণায় ব্যস্ততম সময় কাটাচ্ছেন। তিনি দিন-রাত এক করে নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাচ্ছেন। ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি তার নির্বাচনী ইশতেহার তুলে ধরছেন। লায়ন মো. নূর ইসলাম বিশেষত ইউনিয়ন পর্যায়ে তার প্রচারণায় জোর দিয়েছেন, যেখানে তিনি বাড়ি বাড়ি গিয়ে এবং ছোট ছোট পথসভা করে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। তার এই সক্রিয় উপস্থিতি নড়াইল-২ আসনের সাধারণ জনমনে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে, এই প্রার্থীর নিরবচ্ছিন্ন জনসংযোগ সাধারণ ভোটারদের মধ্যে নতুন করে আগ্রহ জাগিয়েছে এবং নির্বাচনের আলোচনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন