রাজশাহীতে ৩ দিনব্যাপী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের উদ্বোধন
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী মহানগর বিএনপি।
শুক্রবার সকাল ৭টায় মহানগর বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
এছাড়া আগামীকাল (শনিবার) রক্তদান কর্মসূচি এবং পরশুদিন (রবিবার) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিএনপি নেতারা জানিয়েছেন, এসব কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগকে স্মরণ করা হচ্ছে। পাশাপাশি শহীদ জিয়ার আদর্শ ও কর্মধারা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।
মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন,
রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন সহ বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত