রায়গঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল!
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. রতন আলীর প্রকাশ্যে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ঘটনাটি ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার ঝড় উঠেছে।
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়—প্রকাশ্য দিবালোকে একটি রাস্তায় মোটরসাইকেল থামিয়ে অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে অর্থ নিচ্ছেন ওই কর্মকর্তা।
স্থানীয়দের অভিযোগ, নামজারি, খারিজ, দলিল যাচাইসহ ভূমি অফিসের প্রায় সব কাজেই ঘুষ ছাড়া কোনো ফাইল অগ্রসর হয় না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তাদের দাবি, এমন দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত, যাতে অন্যরা শিক্ষা পায়।
ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে জানতে অভিযুক্ত ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. রতন আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ভিডিওটির সত্যতা স্বীকার করেন সাথে বিষয়টিকে ‘পরিকল্পিত’ দাবি করে বলেন, “স্থানীয় কয়েকজন পরিকল্পিতভাবে এই ভিডিওটি করেছেন। এ ঘটনায় নাজির সাহেবও জানেন। স্থানীয় কয়েকজন যুবক আমার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ দাবি করেন। সেই অর্থ না দিলে আমাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।”
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রমাণ মিললে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সাধারণ মানুষ এমন অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর
ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক
সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন