জেলা প্রশাসকের উদ্বোধনে চালু হলো মধুমতির জয়নগর ফেরী ঘাট
গোপালগঞ্জের মধুমতি নদীতে জয়নগর ফেরী ঘাটের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ফেরী চলাচলের শুভ সূচনা করেন। ফেরী চালুর ফলে গোপালগঞ্জ ও নড়াইল জেলার মানুষের যাতায়াত, কৃষিজ পণ্য পরিবহন এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন প্রশাসন ও এলাকাবাসী।
দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী ইউনিয়নের জয়নগর খেয়া ঘাট দিয়ে নড়াইলের নড়াগাতি ও কালিয়া উপজেলার মানুষ নৌকায় পারাপার হতেন। নদী পারাপারে দুর্ভোগ ও সময়ক্ষেপণের কারণে দুই জেলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল স্থায়ী ফেরী ঘাট স্থাপন। অবশেষে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে সেই দাবি পূরণ হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, গোপালগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে, ফরিদপুর ফেরী বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আশরাফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী চিন্ময় সরকার এবং শুকতাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রানা মোল্লা প্রমুখ।
গোপালগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে বলেন, “এই ফেরী চালুর ফলে নড়াইলের নড়াগাতি ও কালিয়া উপজেলার বাসিন্দাদের আর প্রায় ৩০ কিলোমিটার পথ ঘুরে গোপালগঞ্জ হয়ে ঢাকায় যেতে হবে না। অল্প সময়েই তারা গন্তব্যে পৌঁছাতে পারবেন। চিকিৎসা বা অন্য প্রয়োজনে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালেও সহজে আসা সম্ভব হবে।”
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, “দুই জেলার মানুষের চলাচল সহজীকরণ এবং কৃষিজ পণ্যের বাজারজাতকরণে এই ফেরী ঘাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে কৃষকরা তাদের উৎপাদিত ফসল সহজে বিক্রি করতে পারবেন, সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে।”
স্থানীয়রা জানান, ফেরী ঘাট চালু হওয়ায় দুই জেলার পারস্পরিক যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হলো। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতির বিকাশ, বাণিজ্যিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তাদের আশা।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ