ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

হাতের ইশারায় বাবলাকে চিহ্নিত করে দেয়া ব্যক্তিটা কে ?


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৭-১১-২০২৫ দুপুর ৩:৩১

চট্টগ্রাম-৮ বোয়ালখালী চান্দগাঁও পাঁচলাইশ ও বায়েজিদ (আংশিক) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহার গণসংযোগে নিহত সরোয়ার হোসেন বাবলাকে কালো পাঞ্জাবী পরিহিত ওয়ার্ড বিএনপির সদস্য আবু সাঈদ রেজা হাতের ইশরায় বারবার চিহ্নিত করে দেয়ার সাথে সাথে সন্ত্রাসীরা খুব কাছ থেকে গুলি করতে শুরু করে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান সরোয়ার হোসেন বাবলা (৪৩)। এসময় গুলিবিদ্ধ হন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমরানুল হক শান্তু। ঘটনার পর থেকে ওয়ার্ড বিএনপির সদস্য আবু সাঈদ রেজা পালাতক রয়েছে। আবু সাঈদ রেজা কখনো বিএনপির রাজনীতির সাথে জড়িত না থাকলেও স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ ইসমাইলের সহযোগিতায় ২০২৪ সালের গত ৫ আগস্টের পর গঠিত নতুন কমিটিতে পদ দেয়া হয়। 
গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার পাঁচলাইশ ওয়ার্ডের চাইল্যাতলী খোন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এরশাদ উল্লাহ ও শান্তকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।এর মধ্যে শান্তর অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিউতে চিকিৎসাধিন। এরশাদ উল্লাহকে আশঙ্কামুক্ত ঘোষণা করেন চিকিৎসক। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ কালো পাঞ্জাবী  আবু সাঈদ রেজা হাত নেড়ে ইশারা করার সাথে সাথে সন্ত্রাসীরা বাবলাকে গুলি করে আবু সাঈদ রেজার কোন ধরণের যোগাযোগ এবং যোগসূত্রে আছে কিনা বিষয়টি খতিয়ে দেখার দাবি জানান স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদলের নেতা কর্মীরা ঘটনার ভিডিও ছবিতে যে সব লোকজনের ছবি প্রকাশিত হয়েছে তা গভীরভাবে তদন্ত করলে প্রকৃত অপরাধীরা বেরিয়ে আসবে বলে স্থানীয়রা জানায়। নিহত বাবলার বাবা আবদুল কাদের জানান, আমরা এরশাদ উল্লাহসহ নামাজ পড়ে মসজিদ থেকে বের হই। আমার  ছেলেও নামাজ পড়ে এরশাদ উল্লার সাথে বের হন। নামাজ শেষে এরশাদ সাহেবকে সাথে নিয়ে আশপাশের দোকানদারদের আমার ছেলে পরিচয় করিয়ে দিচ্ছে। কয়েকটি দোকানদারের সাথে কথা বলে একদম  শেষ  দোকানে যাওয়ার পর ফায়ার হয়েছে। তখন আমার  ছেলে এরশাদ সাহেবকে  সেভ করেছে। আমার ছেলের বুকে গুলি লাগে। আমার ছেলে  কয়েকদিন আগে বড় সাজ্জাদ আমার  ছেলেকে বলেছে,  তোমার সময় শেষ। যা খাওয়ার আছে  খেয়ে নাও। রায়হানকে দিয়ে আমার ছেলেকে মারা হয়েছে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ বিষয়ে বায়োজিদ থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দীন জানান, ঘটনার ভিডিও ও ছবিগুলো সংগ্রহ করা হয়েছে তদন্ত কাজে এগুলো সহায়ক হবে, ঘটনার পরপর পুলিশ মাঠে নেমেঠে কারা ঘটিয়েছে কেন ঘটিয়েছে বিভিন্ন সূত্র বের করতে কাজ শুরু করেছে পুলিশ।
সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, ঘটনার বিষয়ে পুলিশ গভীরভাবে তদন্ত করতেছে সারোয়ার বাবলার ক্রিমিনাল  রেকর্ড ছিল। এরা প্রতিপক্ষ ছিল এই ঘটনার মূল কুশীলব কিন্তু বর্তমানে জেলে ছিল। দেশের বাইরে থেকেও নানা রকম ইন্ধন আসছে। বাকলিয়ার ডাবল মার্ডারের কিলিং মিশনে অংশ নেয়া লোকও কিন্তু অ্যারেস্ট হয়েছে অস্ত্রসহ। হাসান নামে একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে ঘটনায় যে জড়িত থাকুক না কেন পুলিশ খুঁজে বের করবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র