ঢাকা -১৯ আসনে বিএনপি দলীয় নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা -১৯ আসনে বিএনপি দলীয় মনোনয়ন পাওয়ায় ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এর পক্ষে তার ছোট ভাই দেএয়ান মহিউদ্দিন বিকাশের নেতৃত্বে প্রার্থীর বাসভবনের সামনে থেকে থানা রোড দিয়ে ভাগলপুরের খেলার মাঠ হয়ে তার নিজ বাসভবনে এসে শেষ হয়। এই পথসভায় বিভিন্ন শ্লোগান ও নির্বাচনী প্রচার ও লিফলেট বিতরণ করা হয়।
শুক্রবার ৭ শে নভেম্বর বাদ জুম্মা সাভার ও আশুলিয়ায় অবস্হানরত তার সহদর দেওয়ান মহিউদ্দিন বিকাশ এর সভাপতিত্বে নির্বাচনী পরিকল্পনা বিষাযক আলোচনা হয়।এই পর্বে ১৯৯২ ব্যাচের সহপাঠিদের উদ্যোগ্যে প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর বাসভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসএসসি ১৯৯২ ব্যাচের দলিল লেখক মোঃ সাইদুল ইসলামের সঞ্চালনায় এবং দেওয়ান মইনুদ্দিন বিকাশ এর সভাপতিত্বে সহপাঠিদের মধ্যে তার নির্বাচনে জয়ী করার ব্যাপারে ফস জায়গায় থেকে ভূমিকা রাখা এবং পরিকল্পনা বিষয়ক মতামত প্রদান করে থাকেন। উল্লেখযোগ্য ভাবে বক্তব্য প্রদান করেন দেওয়ান মহিউদ্দিন বিকাশ, মাসুদুর রহমান ডাবলু,উজ্জল, সুমন শাহ, লিখন দত্ত, মোঃ আলী,হাজী টিটু খান,ইকরামুল,হিরো,আসাদ,মশিউর রহমানসহ ৯২ ব্যাচের বন্ধুরা।
এদিকে নির্বাচনে মনোনয়ন পাওয়ার পর ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সহিত বিকালের দিকে ব্যাংক কলোনি নিজ বাসভবনে সাভার ও আশুলিয়ার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহিত এক বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সাভার পৌর বিএনপির সাধারন সম্পাদক হাজী মোহাম্মদ বদিউজ্জামাল এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দানে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু রাজনীতিতে আর্বিভাব এবং যোগ্যতা বিষয়ে দলের হাইকমান্ডকে অভিনন্দন জানিয়ে বলেন,প্রথম ১৯৯৬ সালের ১২ ই জুন অনুষ্ঠিত প্রথমবারের মত নির্বাচন করে বিজয় হন। পরবর্তী ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বজয়ী হয়েছিলেন। ২০০৮ এবং ২০১৮ সালেও বিএনপির দলীয় প্রার্থী হিসাবে মনোনিত অংশগ্রহন করেন। এবার ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনিত হয়ে নিশ্চিত করেছেন যে,ঢাকা-১৯ আসনে যোগ্য প্রার্থী হিসাবে বিগত দিন হতে এ পর্যন্ত দেওয়ান পরিবারের কৃতি সন্তান ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। বক্তব্যের শুরুতে তার কর্মজীবনে তিনি চিকিৎসক হিসাবে ১৯৯১ সালে দশম বিসিএস (স্বাস্হ্য) হিসাবে উত্তীর্ণ হয়ে প্রথমে কিশোরগন্জ জেলার ইটনা স্বাস্হ্য কমপ্রেক্সে মেডিকেল অফিসার হিসাবে যোগদান করেন এবং ১৯৯৬ সালে নির্বাচন করতে স্বেচ্ছায় অবসর গ্রহন করেন৷
এবারের নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনগনের আস্হা ও ভালবাসায় নির্বাচিত হয়ে সাভারের উন্নয়নে ভুমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।
এই সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিঃ সহসভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু,,সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আহসান উল্লাহ, বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রহমান,বিএনপি নেতা শাহিন সরকারসহ বিএনপি, ও বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Aminur / Aminur
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ