ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতার শিশু কন্যার মৃত্যু


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ৮-১১-২০২৫ দুপুর ১:৫৩

শেরপুরে সড়ক দুর্ঘটনায় জেলা এনসিপির আহবায়ক প্রকৌশলী মোঃ লিখন মিয়ার তিন বছরের মেয়ে আয়রা মনি (৩) মারা গেছে। শুক্রবার দুপরে শেরপুর পৌরসভার নওহাটা খোয়ারপাড়- জেলখানা মোড় সড়কের বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
এদিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতার শিশুকন্যার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
পারিবারিক সূত্রে জানা গেছে,  শুক্রবার দুপুর দেড়টার দিকে প্রকৌশলী লিখন মিয়ার স্ত্রী মনিমালা শহরের বিসিক সংলগ্ন নওহাটার ভাড়া বাসা থেকে রাস্তার পাশে থাকা ডাস্টবিনে ময়লা ফেলতে যান। ওইসময় তাঁর অজান্তে শিশু কন্যা আয়রা মনি পিছু পিছু রাস্তার পাশে চলে গেলে বিপরীতমুখী সিএনজি ও মাইক্রোবাসের মাঝে পড়ে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। গাড়ি দুটি দ্রুত চলে যাওয়ায় সনাক্ত করা সম্ভব হয়নি।  পরে এলাকাবাসী শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।  
শুক্রবার রাত ১০ টায় সদর উপজেলার আন্ধারিয়া সুতিরপাড় গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে নিহত শিশুর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত