জার্মানির নির্বাচনে মেরকেলের দলকে পেছনে ফেলেছে এসপিডি
জার্মানিতে রোববারের নির্বাচনে মধ্য বামপন্থী দল এসপিডি ছোট ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে হাল ছাড়তে অস্বীকার করেছেন দেশটির বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের আশীর্বাদপুষ্ট আরমিন লাশেট। নির্বাচনে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বলে জানা যাচ্ছে।
আরমিন লাশেট সরকার গঠনের সংকল্প ব্যক্ত করলেও বলা হচ্ছে ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন অব জার্মানি বা সিডিইউর জন্য এই নির্বাচনটি ছিল তাদের ইতিহাসের জঘন্যতম। নির্বাচনের চূড়ান্ত ফল এখনও পাওয়া যায়নি তবে খুব ছোট ব্যবধানে মধ্য বামপন্থী দল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি এসপিডি জয়ের পথে এগিয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
এসপিডি দলের নেতা ওলাফ শলৎজ বলেছেন, সরকার গঠনে তার দল ভোটে স্পষ্ট রায় পেয়েছে। ভোটের ২৫ দশমিক ৮ শতাংশ পেয়ে এগিয়ে রয়েছে তার দল এসপিডি। অন্যদিকে ২৪ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছে অ্যাঙ্গেলা মেরকেলের সিডিইউ ও তার শরীক দল।
এদিকে সমর্থকরা ব্যাপক উচ্ছ্বাসের সাথে ওলাফ শলৎজকে অভ্যর্থনা জানিয়েছেন। পরে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভোটাররা একটি ‘বাস্তবধর্মী সরকার’ গঠনে তাকে দায়িত্ব দিয়েছে।
নির্বাচনের পর বুথফেরত জরিপে দুই দলই সমান ভোট পাচ্ছে বলে মনে করা হচ্ছিল। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অপ্রত্যাশিত পূর্বাভাস আসতে থাকে এবং এই ফলাফলই যে শেষ নয় এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছিল। আরমিন লাশেট অবশ্য বলছেন, সবচেয়ে বেশি ভোট পেলেই জয়ী হওয়া যাবে না। পুরো বিষয়টা এখন অংকের হিসেব।
এছাড়া সরকার গঠনের চাবিকাঠি রয়েছে ১৪ দশমিক ৬ শতাংশ ভোট পাওয়া গ্রিনস এবং ১১ দশমিক ৫ শতাংশ ভোট পাওয়া এফডিপি দলের হাতে। দু’টি দলের কেউই আলাদা করে চমক না দেখালেও তাদের দুই দলের ভোট একসাথে করলে একটি জোট সরকার গঠনে বড় দুই দলের যে কারোর জন্য সেটি চমক হতে পারে।
তবে তাদেরকে এক ছাদের নিচে আনতে পারাই এখন বড় দু’টি দলের জন্য বড় চ্যালেঞ্জ। জোট সরকার গঠনে গুরুত্বপূর্ণ ছোট এই দল দু’টিই ৩০ বছর বয়সের নিচে জার্মান নাগরিকদের পছন্দ।
সব মিলিয়ে জটিল আকার ধারণ করেছে এই নির্বাচনের ফল। তবে এটি পরিষ্কার যে, একটি জোট সরকার গঠন না হওয়া পর্যন্ত কোথাও যাচ্ছেন না বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।
সূত্র: বিবিসি বাংলা
এমএসএম / এমএসএম
যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান
হরমুজ অবরোধে ট্রাম্পকে ‘না’ বলল ন্যাটো মিত্ররা
ইসরায়েলের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর
তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল
যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪
ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ কার্যকর হচ্ছে আজ থেকে
কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান
ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু
এক বৈঠকে চুক্তি হবে, কেউ আশা করেনি : ইরান
২১ ঘণ্টা আলোচনার পরও সমঝোতা হয়নি : ভ্যান্স
ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু