ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কেপিএমের উন্নয়নে বিএনপিকে জয়ী করতে হবে: বিপ্লব ও সংহতি দিবসের সভায় বক্তারা


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ৮-১১-২০২৫ দুপুর ২:৪

কর্ণফুলী পেপার মিলসকে বাঁচিয়ে রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের বিকল্প নেই। বিএনপি সরকার ক্ষমতায় আসলে কেপিএম এর উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। তাই আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি সরকারকে ক্ষমতায় আনার আহবান জানানো হয়। গতকাল
শুক্রবার রাতে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (সিবিএ) এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্যে বক্তারা এই কথা বলেন। এসময় অতিথিরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। এসময় স্মরণ করেন বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ বিএনপি নেত্রী খালেদা জিয়াকে। বক্তারা বলেন, বর্তমানে পিতা ও মাতার আদর্শ নিয়ে শহীদ জিয়ার সন্তান তারেক রহমান দেশের জন্য অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছেন। আগামী নির্বাচনে বিএনপিকে জয় করে ক্ষমতায় আনার আহবান জানানো হয়। 

কেপিএম কলাবাগানস্থ সিবিএ কার্যালয়ে উক্ত সভায় সভাপতিত্ব করেন সিবিএ সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সহ সভাপতি মোঃ আবদুল রাজ্জাক। 

এসময় আমন্ত্রিত অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপি সহ সভাপতি ডাঃ রহমত উল্লাহ, জেলা বিএনপি যুগ্ন সম্পাদক দিলদার হোসেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবকদল সহ সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, রাঙামাটি জেলা শ্রমিকদলের সহ-সভাপতি
আনিসুর রহমান, উপজেলা মহিলা দল সভাপতি নুর নাহার বেগম, ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ জাকির হোসেন,উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু। 

১নং চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহবায়ক 
শহীদুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দল রাঙামাটি জেলার যুগ্ন আহবায়ক রাকিব হাসান মঈন, কর্ণফুলী কলেজ ছাত্রদল সভাপতি ফাহিম শাহরিয়া, ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রদল সাংগঠনিক সম্পাদক সিজান আহমেদ সাগর প্রমুখ। উক্ত আলোচনা সভায় কেপিএম এর শ্রমিক, কর্মচারী সহ কাপ্তাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র