সাংবাদিক সোহেল পারভেজ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ সম্পাদক নির্বাচিত
যশোরের কেশবপুরের কৃতি সন্তান, দৈনিক সকালের সময় পত্রিকার কেশবপুর প্রতিনিধি সোহেল পারভেজ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ১০ম জাতীয় নির্বাহী কমিটি ২০২৫-২০২৬ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিএমএসএফ এর নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ সম্পাদক মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। তিনি কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের চুয়াডাঙ্গা গ্রামের আলহাজ্ব শাহাদাৎ হোসেন জোয়ার্দার এর বড় ছেলে। তিনি ২০০৫ সালে দৈনিক নওয়াপাড়া পত্রিকায় কেশবপুর প্রতিনিধি হিসেবে প্রথম সাংবাদিকতা শুরু করেন এবং কিছুদিন পর স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পান। বর্তমানে তিনি দৈনিক সকালের সময় পত্রিকার কেশবপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার কেশবপুর প্রতিনিধি ও কেশবপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশজনতার কথা পত্রিকার মফসল সম্পাদক হিসেবে কাজ করে চলেছেন। সাংবাদিকতার প্রথম জীবনে তিনি কেশবপুর উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক এর দায়িত্ব পালন করেন, এরপর কেশবপুর প্রেসক্লাব সদস্য হন। এছাড়া তিনি কেশবপুর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের দপ্তর সম্পাদক, শিশু কিশোর সংগঠন পুষ্প খেলাঘর আসর এর সভাপতি ও কেশবপুর খেলাঘর আসর উপজেলা কমিটির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন যাবত সাংবাদিকতা পেশায় সাহসী, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন এবং সমাজের অন্যায় অপরাধের সঙ্গে কখনো আপোষ করেননি। যার ফলে কয়েকবার রাজনৈতিক নেতা ও সন্ত্রাসীদের হাতে আহত হন। গত ১৮ এপ্রিল ২০২৫ শুক্রবার সন্ধায় কেশবপুর উপজেলার পাথরা গেটের হাট বাজার সংলগ্ন একটি খেলার মাঠে হত্যার উদ্দেশ্যে তাকে উঠিয়ে নিয়ে চিহ্নিত সন্ত্রাসীরা মৃত ভেবে মেরে ফেলে রেখে যায়। এলাকাবাসীর উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করেন এবং সন্ত্রাসীদের হামলায় তার বুকের হাড় ভেঙে যায়। ওই ঘটনার একটি মামলা যশোর বিজ্ঞ আদালতে বিচারাধীন। তিনি সব সময় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। বিএমএসএফ ১০ম জাতীয় নির্বাহী কমিটি ২০২৫-২০২৬ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ সম্পাদক নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। সেই সাথে দৈনিক সকালের সময় পরিবার এর পক্ষ থেকেও তার উত্তরোত্তর দীর্ঘায়ু জীবন ও শুভকামনা জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
সংগ্রাম ও ত্যাগের প্রতিফলন এই জাতীয় সংসদ
৫২০ নয়, কুমিল্লার জন্য বরাদ্দ ৫০০ কার্টন খেজুর
ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী
কামারখন্দে ইউপি সদস্য মদ খেয়ে মাতাল হয়ে ইউনিয়ন পরিষদ ভাঙচুর
কোটালীপাড়ায় ৫৮ প্রান্তিক জেলে পেল বকনা বাছুর, বিকল্প আয়ে নতুন আশার আলো
রামুতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক
সীতাকুণ্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে আহত : থানায় দুই পক্ষের অভিযোগ
নরসিংদীর পলাশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
সবুজে ঘেরা চায়ের রাজ্য মৌলভীবাজার: প্রকৃতিপ্রেমীদের স্বর্গরাজ্য
গজারিয়ায় হাশেম প্রধান ফাউন্ডেশন এর আয়োজনে ঈদ উপহার বিতরণ
চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১৫মাস পর গ্রেপ্তার