মনোহরদীতে পুলিশের অভিযান: সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেফতার
নরসিংদীর মনোহরদীতে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ নারী-পুরুষ ৫ জনকে গ্রেফতার করেছে মনোহরদী থানা পুলিশ। শনিবার (০৮ নভেম্বর ২০২৫) এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— মোঃ আশরাফুল আলম, পিতা মৃত আবু সাঈদ, গ্রাম কোচের চর, ডাকঘর দৌলতপুর, থানা মনোহরদী, জেলা নরসিংদী। তিনি তিনটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে মনোহরদী সিআর-৮৯/২০, পি-৯৪/২৫, ১০০/২৩, ১০১/২৫ মামলাগুলো রয়েছে।
এএসআই উজ্জ্বল বিশ্বাসের নেতৃত্বে এসআই শহীদুজ্জামান, এসআই আবু কাউসার ও এএসআই উজ্জ্বল (যৌথভাবে) ওয়ারেন্ট তামিল করেন।
এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (ধারা ৭/৩০) অনুযায়ী কটিয়াদী থানার পিটিশন মামলা নং-৫৬/২৫ এবং সিআর (কিশোরগঞ্জ)-১২৭/২৫ মামলার আসামি হিসেবে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— তানভীর (২১), পিতা কিরণ মিয়া; কিরণ মিয়া (৪৫), পিতা আঃ কাদের; সাদিয়া আক্তার তানহা (১৯), পিতা কিরণ মিয়া; আছিয়া আক্তার, স্বামী কিরণ মিয়া; সকলেই মাস্টার বাড়ি, থানা মনোহরদী, জেলা নরসিংদীর বাসিন্দা।
এই মামলাগুলোর আসামিদের গ্রেফতারে নেতৃত্ব দেন এসআই বদিউজ্জামান, এএসআই এমদাদ এবং এএসআই শেখ ফরিদ।
বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল উদ্দিন আকন্দ।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ