মানিকগঞ্জে এলাকাবাসীর তৈরি ফাঁদে বিশাল আকৃতির কুমির
মানিকগঞ্জে পদ্মা নদীর শাখা ইছামতী নদীতে দীর্ঘদিন ধরে দেখা পাওয়া বিশাল আকৃতির কুমিরটি অবশেষে এলাকাবাসীর তৈরি ফাঁদে ধরা পড়েছে। কুমিরটির দৈর্ঘ্য প্রায় আট ফুট, আর ওজন আনুমানিক একশ কেজি। এখবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে শত শত মানুষের ভিড় জমে যায়।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় স্থানীয়রা ফাঁদ পেতে কুমিরটিকে আটক করার পর স্থানীয় বাদশা কসাইয়ের বাড়িতে নিরাপদে রাখা হয়। শনিবার দুপুরের দিকে ঢাকা থেকে উদ্ধারকারী কর্মকর্তারা এসে কুমিরটিকে নিয়ে যায়।
স্থানীয়রা বলেন, প্রায় এক মাস ধরে চরবংখুড়ি, বোয়ালী, আইলকুন্ডি, খামারহাটি ও তন্ত্রখোলা এলাকায় কয়েক দফা দেখা মেলে কুমিরটির। এতে নদীপাড়ের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন, অনেকে নদীতে নামাও বন্ধ করে দেন। তবে কুমিরটি ধরা পড়ায় নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়রা আরো জানান,একটি কুমির ধরা পড়েছে ঠিকই, কিন্তু আরও কুমির থাকতে পারে। তাই প্রশাসনের কাছে জোর দাবী, আরো কুমির আছে কিনা সে বিষয়ে যেন দ্রুত ব্যবস্থা গ্রহন করা হয়।
এবিষয়ে হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ঢাকা থেকে উদ্ধারকারী কর্মকর্তারা এসে কুমিরটিকে খুলনায় নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা শেষে সেটিকে নিরাপদ জলাশয়ে অবমুক্ত করবেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার