ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
সিরাজগঞ্জের তাড়াশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কাঁটাগাড়ী বাজার জামে মসজিদ চত্বরে উষাইকোল গ্রামের হিন্দু ও মুসলিম জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
আয়োজকদের অভিযোগ, আশুতোষ স্যানাল ও তার সহযোগী গজেন্দ্রনাথ মাহাতোসহ কয়েকজন দীর্ঘদিন ধরে মসজিদ, মন্দির ও মাদ্রাসার নামে লীজ নেওয়া পুকুরগুলো জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছেন। তারা ভুয়া কাগজপত্র তৈরি করে এসব পুকুর নিজেদের নামে নেয়ার অপচেষ্টা করছেন।
মানববন্ধনে মো. সবুজ তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বপন কুমার সিং, সাবেক ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম, মো. জাফর হোসেনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “উষাইকোল গ্রামে বহু বছর ধরে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বিরাজ করছে। কিন্তু আশুতোষ স্যানালের এই বেআইনি দখলচেষ্টা গ্রামে অশান্তি সৃষ্টি করছে।” তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দখলচেষ্টা বন্ধের জোর দাবি জানান।
মানববন্ধনে উষাইকোল গ্রামের প্রায় ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর
ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক
সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন