রাজশাহী-১ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী ড. মোঃ আব্দুর রহমান মুহসেনীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
রাজশাহী-১(গোদাগাড়ী-তানোর) আসনে আমার বাংলাদেশ পার্টি -এবি পার্টির মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী গোদাগাড়ী ও তানোর উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
গণসংযোগকালে অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী এলাকার সাধারণ মানুষ, অটো-রিক্সা-ভ্যান চালক, দোকানদার-ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী এবং পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এই সময় তিনি সাধারণ মানুষের সামনে এবি পার্টির আদর্শ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন ও সবাইকে ঈগল মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান জানান।
অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী বলেন, তানোর-গোদাগাড়ীর মানুষের জন্য কাজ করছি, সবসময় তাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। জনগণের কাছে আমার চাওয়ার কিছু নেই। জনগণ আমাকে নির্বাচিত করলে এলাকার মানুষের জন্য শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিকীকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়নসাধন, ধর্মীয় প্রতিষ্ঠান- মাসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, উপাসনালয়ের ব্যাপক উন্নয়নসাধন, ছাত্র ছাত্রীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা। আলেম উলামা, ইমাম মুয়জ্জিন এবং সর্বস্তরের শিক্ষক শিক্ষিকাগণের আর্থসামাজিক মর্যাদা বৃদ্ধিতে ব্যাপক কর্মসূচী গ্রহণ করবো। বেকারত্ব দূরীকরণে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, কৃষিভিত্তিক কলকারখানা প্রতিষ্ঠাসহ সার্বিক উন্নয়নের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। পাশাপাশি সকল প্রকার দূর্নীতি, স্বজনপ্রীতি, টেন্ডারবাজি, দখলদারবাজি, মাদকের আখড়া সমূলে নির্মূল করা হবে। তার শ্লোগানে মানুষকে বলেন- ‘’এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার’’ “আসুন বদলে যাই, বদলে দিই”।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির আহ্বায়ক মোঃ ইবরাহিম -সমন্বয়ক কমিটির সদস্য, নির্বাচন কমিটির সদস্য সচিব মোঃ জাকির হোসেন, প্রচার সম্পাদক মোঃ আব্দুল হালিম -সমন্বয়ক কমিটির সদস্য, মুহাম্মদ জিহাদুর রহমান ও মুহাম্মদ জিহাদুর রহমান। অত্র এলাকায় জনগণের মধ্যে আমার বাংলাদেশ পার্টি -এবি পার্টির প্রসার লাভ করছে।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার
রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা
লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত
পাঁচবিবি উপজেলায় চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী জিয়াউল ফেরদৌস রাইট, মাঠে সক্রিয় জনসংযোগ