তজুমদ্দিনে ইয়াবাসহ ব্যবসায়ী আটক
ভোলার তজুমদ্দিনে বিশেষ অভিযানে ইয়াবাসহ এক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে তজুমদ্দিন থানার এসআই সামিম সর্দারের নেতৃত্বে এএসআই হাবিবুর রহমান ও এএসআই ইমরানকে সাথে নিয়ে মাদক উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানাসহ বিশেষ অভিযানে নামে পুলিশের একটি টিম। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উপজেলা আ'লীগ কার্যালয়ের সামনে পাকা সড়কের ওপর সন্দেহজনকভাবে শাহাবুদ্দিন (৩৫) নামের এক ব্যক্তির দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনাম ১০(ক) ধারা একটি মামলা দায়ের করো হয়, মামলা নং ০৬।
ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, আটককৃতের বিরুদ্ধে মামলা রুজুর পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন