ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ছেলের হাতে পিতার নির্মম খুন, শিবচরে নৃশংস ঘটনায় এলাকায় চাঞ্চল্য


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১০-১১-২০২৫ দুপুর ১:১৬

মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় ঘটেছে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। রবিবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে নিজ ছেলের হাতে খুন হন মতি মিয়া (৬৫)।

স্থানীয়রা জানান, বাঁশকান্দি ইউনিয়নের মোহাম্মদ তোতা য়িয়া মাদবর ফরিদপুর থেকে মতি মিয়া ও তার ছেলে ফারুক মিয়াকে কৃষিকাজ করার জন্য তার বাড়িতে নিয়ে আসেন। সারাদিন কাজ শেষে প্রতিদিনের মতোই তারা কাচারি ঘরে ঘুমাতে যান। কিন্তু রবিবার (৯ নভেম্বর) রাত আনুমানিক বারোটার পর ঘুমন্ত অবস্থায় বাবা মতি মিয়াকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে তার ছেলে ফারুক মিয়া।

পুলিশ সুত্রে জানা যায়, নিহত মতি মিয়ার ছেলে ফারুক মিয়া (২৭) দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে ভুগছিলেন। ঘটনার দিন বিকেল থেকেই হত্যার পরিকল্পনা করেন বলে ধারণা করা হচ্ছে। পরে গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে ফারুক কোদাল দিয়ে ঘুমন্ত বাবার ওপর একের পর এক কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই মতি মিয়ার মৃত্যু হয়।

খবর পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন এবং ঘাতক ফারুক মিয়াকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করেন।

ওসি রাকিবুল ইসলাম বলেন, ঘাতক ফারুককে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে স্থানীয়রা এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার