জিয়া পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও পিছু হটবো না: এস এম জাহাঙ্গীর
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব টিকিয়ে রাখতে জীবন দিতেও প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ‘তারেক রহমানের জন্য যদি জীবন দিতে হয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জীবন দেবেন, তবুও পিছু হটবো না।’
রোববার (০৯ নভেম্বর) বিকেলে উত্তরায় আয়োজিত এক কমসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশে ঢাকা-১৮ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকাল ৩ টায় উত্তরা আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামনে থেকে শুরু হয়ে জসীমউদ্দিন রোড থেকে আজমপুর মুগ্ধ মঞ্চের সামনে গিয়ে এটি শেষ।
এ সময় এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ঢাকা-১৮ আসন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র চলবে না। এই আসন নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওয়াকিবহাল রয়েছেন বলে জানান। রাজধানীর এই প্রবেশদ্বারে গুরুত্ব বুঝে ধানের শীষ আমাদেরই দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মিছিলের প্রারম্ভে দেওয়া এক বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের অভিভাবক তারেক রহমান ভালো করেই জানেন এই আসনের বাস্তবতা। তিনি জানেন, এই আসনে কাকে মনোনয়ন দিলে ধানের শীষ বিজয়ী হবে, আর কাকে মূল্যায়ন করলে এই ত্যাগী, নির্যাতিত নেতাকর্মীদের চাওয়াপাওয়ার প্রকৃত মূল্যায়ন হবে। তাই আপনাদের আস্বস্ত করে বলছি, শেষ হাসি আপনারাই হাসবেন।’
তিনি আরও বলেন, ‘গণভোটে আমাদের কোনও আপত্তি নাই। তবে তা জাতীয় নির্বাচনের দিনই হতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আব্দুস সালাম সরকার, দক্ষিণখান থানা বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাগর, খিলক্ষেত থানা বিএনপির আহবায়ক হাজি ফজলুল হক, বিমানবন্দর থানা বিএনপির সাবেক সভাপতি জুলহাস পারভেজ মোল্লা, খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহবায়ক সোরহাব খান স্বপন, উত্তরা পূর্ব থানা বিএনপির আহবায়ক শাহ আলম, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক মনির হোসেন, ভাটারা থানা বিএনপির আহবায়ক আব্দুল লতিফ, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহবায়ক মেজবাহ উদ্দিন খোকন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি বিএনপি জামির আহমেদ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এস এ খোকন, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আহমেদ, উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক মুকুল সরকার, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক আলমাস আলী, উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুজ্জামান নুরু, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন সবুজ, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ জালাল এবং বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মো. জালাল আহমেদ। এছাড়াও বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগন উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ