বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশন এর পরিচিতি সভা অনুষ্ঠিত
বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। সোমবার (১০ নভেম্বর ২০২৫) দুপুরে খাগড়াছড়ি বানৌক গেস্ট হাউজের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশন পূর্ণাঙ্গ খাগড়াছড়ি জেলা শাখা কমিটির সভাপতি মার্টিন সুনী ত্রিপুরা'র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা ফেলোশীপ এর সাধারন সম্পাদক দামিনী ত্রিপুরা,সেন্ট প্যাট্রিক ক্যাথলিক গীর্জার ফাদার জয়,কমিটির সিনিয়র সহ-সভাপতি নীল পদ চাকমা,সহ-সভাপতি সুনীল বরন চাকমা প্রমুখ।
এতে বক্তারা বলেন, একটি সংগঠন মানেই ঐক্যবদ্ধ শক্তি। ঐক্যবদ্ধ ভাবে একটি সংগঠন পারে কমিটি,দেশ-জাতি ও সমাজকে এগিয়ে নিতে। তাই সংগঠনের বিকল্প নেই। এ সময় বক্তারা, বর্তমান পরিস্থিতিসহ সংগঠন ও করণীয় বিষয়ে নানা আলোচনা করে পরিচিতি সভা শেষে প্রার্থনা করেন।
কমিটিতে মার্টিন সুনী ত্রিপুরাকে সভাপতি, আত্মরূপ চাকমাকে সাধারন সম্পাদক ও বরন চাকমাকে সাংগঠনিক সম্পাদকসহ ৩১ সদস্য পূর্ণাঙ্গ কমিটি করা হয়। পরে কমিটির ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখার নাম ঘোষণা করে ফুল দিয়ে সকলকে বরণ করে নেয়া হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন