ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে শহর বিএনপির উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১০-১১-২০২৫ দুপুর ৩:৫৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাট শহর বিএনপির উদ্যোগে ৯ টি ওয়ার্ডের নেতাকর্মীদেরকে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। নতুনহাটস্থ শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান এর বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। 

শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন। 

শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও জয়পুরহাট ১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য  পদপ্রার্থী মাসুদ রানা প্রধান। 

এসময় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির আহবায়ক এ্যাড. হেনা কবির,  জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক এ্যাড. মিজানুর রহমান, শহর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারিকুল ইসলাম সুলভ, এনামুল হক, শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি নজমুল হক, জেলা জিয়া মঞ্চের আহবায়ক দেলদার হোসেন, সদস্য সচিব মতিউর রহমান, মহিলা দলের সহ সভাপতি মৌসুমি আক্তার, রেখা খানম, জিয়া মঞ্চের সদর থানার সভাপতি সাইফুল ইসলামসহ ৯ টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার