ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়িতে কারাগার থেকে আসামী পলায়নঃ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন


আল-মামুন,খাগড়াছড়ি photo আল-মামুন,খাগড়াছড়ি
প্রকাশিত: ১০-১১-২০২৫ দুপুর ৩:৫৫

খাগড়াছড়ি জেলা কারাগার থেকে দুই হাজতি আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। রবিবার (৯ নভেম্বর) রাতে খাগড়াছড়ি জেলা প্রশাসক (ডিসি) এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বিষয়টি নিশ্চিত করেন।

ডিসি জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফকে প্রধান করে ৫ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পুলিশ সুপারের প্রতিনিধি, গণপূর্ত বিভাগের প্রতিনিধি, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদস্য হিসেবে রয়েছেন। একই সঙ্গে পলাতক আসামি ধরতে পুলিশের অভিযানও চলছে।

এর আগে বিকাল ৫টার দিকে খাগড়াছড়ি জেলা কারাগারের দক্ষিণ পাশের দেওয়াল পাইপ বেয়ে উঠে টপকে দুই হাজতি পালানোর চেষ্টা করে। দায়িত্বপ্রাপ্ত কারারক্ষীদের নজরে আসলে লাঠি ছুড়ে থামানোর চেষ্টা ব্যর্থ হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কারারক্ষী জানিয়েছেন। 

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, পালিয়ে যাওয়া দুই আসামির মধ্যে রাজিব হোসেন নামে একজনকে শহরের টিএনটি গেইট এলাকা থেকে আবার আটক করা হয়েছে। তবে অপর আসামি শফিকুল ইসলাম এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ