ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বালাগঞ্জে পরিচ্ছন্নতা ও রোগীর স্বাস্থ্য রক্ষায় নতুন উদ্যোগ নিলেন ডা. মামুন


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০-১১-২০২৫ দুপুর ৩:৫৮

সিলেটের বালাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স স্বাধীনতার পূর্বে ১৯৬৮ সনের দিকে চালু হয়। প্রাক্তণ দায়িত্বশীলরা পরিচ্ছন্নতা ও রোগীর স্বাস্থ্য রক্ষায় নানান কর্মপরিকল্পনা গ্রহণ করলেও ৫৬ বছর পর আধুনিক প্রযুক্তি বদৌলতে নতুন উদ্যোগ নিয়েছেন টিএইচও ডা. হেপি দাস ও আরএমও ডা. মামুন আহমেদ। 

সরেজমিনে দেখা যায়, হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তার মামুনের আর্থিক সহযোগীতায় রোগীদের পরিচ্ছন্নতা ও রোগীর স্বাস্থ্য রক্ষায় স্থাপন করেছেন আধুনিক ইলেক্ট্রিক পানি ফিল্ডার, জুতা রাখার তালাযুক্ত দুইটি বক্স। চাবির ঝোটাতে ডাক্তারদের পরিদর্শন ও খাবারের সময়সূচি লিখে রেখেছেন। বাথরুমে রেখেছেন পৃথক জুতার ব্যবস্থা। রোগী ও স্বজনদের খাবার খাওয়ানোর জন্য স্থাপন করেছেন চেয়ার-টেবিল। জানা যায়, ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার জন্য আড়াই বছর আগে হসপিটালের ৭ তলা ভবনের কাজ শেষ হলেও, প্রশাসনিক অনুমোদন না মেলায় পূর্বের নিয়মেই চলছে সেবা। হাসপাতালের ধারণ ক্ষমতার চেয়েও বেশী রোগী ভর্তি হোন। ৪০ জনের উপরে রোগী ভর্তি হলে মেঝেতে শুয়ে নিতে হয় চিকিৎসা সেবা। এতে স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন রোগী ও স্বজনেরা। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এমন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। 

আরএমও ডাক্তার মামুন আহমেদ বলেন, রোগী ও তার স্বজনদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষায় দীর্ঘদিন ধরে আমরা কাজ করে আসছি। এরকম উদ্যোগ নেওয়ায় রোগীদের স্বাস্থ্য ঝুঁকি কমবে বলে মনে করছি। বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন পরিবেশে আরো বেশি অসুস্থ্য হয়ে যাবার সম্ভাবনা বেশী থাকে। সাংবাদিকদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব। প্রত্যেক রোগীদের সুস্থ ও সুন্দর পরিবেশে চিকিৎসা সেবা পাওয়া তার মৌলিক দায়িত্ব।

টিএইচও ডাক্তার হেপি দাস বলেন, এমন উদ্যোগে হাসপাতালের কর্তব্যরত আরএমও ডা. মামুনের আর্থিক সহযোগীতা করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সকলের সহযোগীতায় আমরা সুন্দর ও সুস্থ পরিবেশে চিকিৎসা সেবা প্রদানে বদ্ধ পরিকর।

এদিকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে সেবাবঞ্চিত হচ্ছেন উপজেলার প্রায় দুই লক্ষাধিক মানুষ। জোড়াতালি দিয়ে চলছে স্বাস্থ্যসেবা। শুধু চিকিৎসক সংকট-ই নয়, অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি, টেকনেশিয়ানের, অফিস স্টাফ, ওয়ার্ডবয়, পরিচ্ছন্নতাকর্মীরও সংকট। মূলত চারজন চিকিৎসক দিয়ে চলছে প্রায় দুই লাখ মানুষের স্বাস্থ্যসেবা। প্রতিদিন হাসপাতালে রোগীর ভিড় থাকলেও, নেই ডাক্তার..!

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র