রহমতপুর উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বৈষম্য মোকাবেলায় সচেতনতামুলক সভা
উপকূলীয় এলাকার জনগোষ্ঠীকে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বৈষম্যের প্রভাব সম্পর্কে সচেতন ও সক্ষম করে তুলতে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বৈষম্য মোকাবেলায় এক সচেতনতামূলা সেশন অনুষ্ঠিত হয়েছে। এটি ছিলো সিসিআর প্রজেক্ট এসডিআই এর স্কুল ও কলেজভিত্তিক প্রচারাভিযান অংশ বিশেষ ।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সন্দ্বীপের রহমতপুর উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা সহ প্রায় শতাধীক অংশগ্রহণকারী ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাঈল হোসেন। মূল সেশন পরিচালনায় বা মুখ্য আলোচক ছিলেন সিসিআর প্রজেক্টের কমিউনিটি মোবিলাইজার বাদল রায় স্বাধীন। সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্রী কল্যান নন্দী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় এলাকা হিসেবে সন্দ্বীপ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবের মুখোমুখি হচ্ছে। ঘূর্ণিঝড়, জোয়ার-ভাটা, লবণাক্ততা ও ভাঙনের কারণে স্থানীয় মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়ছে। এর ফলে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন—জলবায়ুজনিত দুর্যোগের সময় তাদের দায়িত্ব বেড়ে যায়, নিরাপত্তা কমে যায়, এমনকি বাল্যবিবাহ ও গৃহহিংসার ঝুঁকিও বৃদ্ধি পায়।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নারী-পুরুষ উভয়ের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মধ্য থেকেই সচেতন প্রজন্ম গড়ে উঠলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
এই প্রচারাভিযানটি বাস্তবায়ন করেছে এসডিআই (সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ) ও কোস্ট ফাউন্ডেশনের পার্টনারশিপে পরিচালিত ক্লাইমেট চেইঞ্জ এন্ড রেজিলিয়েন্স ( সিসিআর) প্রজেক্ট ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু সচেতনতা বৃদ্ধি, নারী সমতা ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণে উৎসাহিত করা হয়।
এমএসএম / এমএসএম
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ