বনানী আবাসিক এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান
আজ ১১ নভেম্বর, ২০২৫, মঙ্গলবার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর জোন-৪/২ এর আওতাধীন বনানী আবাসিক এলাকায় আবাসিক প্লটে অবৈধভাবে অ-আবাসিক ব্যবহার বন্ধের লক্ষ্যে মোবাইল কোর্ট/উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার, অথরাইজড অফিসার-৪/২ মোহাম্মদ কায়সার পারভেজ, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকগণ এবং বনানী সোসাইটির কর্মকর্তাদের উপস্থিতিতে জোন-৪/২-এ আবাসিক প্লটে অবৈধভাবে অ-আবাসিক/বাণিজ্যিক ব্যবহার করায় মোট মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মোট ২৪টি দোকান সীলগালা করে কার্যক্রম বন্ধ করা হয়। এসময় ১টি আবাসিক হোটেল এবং ১টি হাসপাতালের মালিকপক্ষ/প্রতিনিধিকে ০১ (এক) মাসের মধ্যে অ-আবাসিক/বাণিজ্যিক ব্যবহার বন্ধ করার জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং এ লক্ষ্যে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা গ্রহণ করা হয়। এছাড়াও মোবাইল কোর্ট চলাকালে একটি রেস্টুরেন্টের বেজমেন্টের গাড়ি পার্কিং এর স্থানে মালামাল রাখায় রাজউকের কর্মকর্তাদের উপস্থিতিতে উক্ত পার্কিং স্থান খালী করে গাড়ি পার্কিং এর ব্যবস্থা নিশ্চিত করা হয়। পাশাপাশি, ফুটপাতে জনগণের চলাচলের সুবিধার্থে ভাসমান ১৪ টি দোকান উচ্ছেদ করা হয়। রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম এর নির্দেশনায় রাজউক এর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই মোবাইল কোর্ট/উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
এমএসএম / এমএসএম
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব