কসবা কুটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি বাজারের মোল্লা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে বাজারের মোল্লা মার্কেটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাজারের অন্তত ৮টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
খবর পেয়ে কসবা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কসবা ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাজমুল হাসান জানান, অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি; তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের বেলায় হঠাৎ ধোঁয়া ও আগুন দেখে তারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন, তবে আগুনের তীব্রতা বেশি থাকায় দোকানগুলো রক্ষা করা সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। তাদের অভিযোগ, কুটি বাজারের পাশের খাল বর্জ্য ফেলে ভরাট করে দেওয়ায় ফায়ার সার্ভিসের পানি তোলায় বাধা সৃষ্টি হয়, ফলে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত