ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

আজ ১২ নভেম্বর: শতাব্দীর সেরা প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের ৫০ বছর


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১২-১১-২০২৫ দুপুর ১:১১

১৯৭০ সালের এই দিনে মহা প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে হাতিয়া সহ উপকূলীয় অঞ্চল ব্যাপক ধ্বংস যজ্ঞে নিশ্চিহ্ন হয়ে যায়। সেই দিন ছিল উপকূলীয় বাসীর জন্য কেয়ামতের দিন। হাতিয়া, সন্দ্বীপ, মনপুরা সহ উপকূলীয় অঞ্চলে প্রায় ১০ লক্ষ লোক নিহত হয়। শুধুমাত্র হাতিয়া এবং নিঝুম দ্বীপে মারা যায় প্রায় ১ লক্ষ ১০ হাজার লোক। ঘূর্ণিঝড়ের ছোবলে বিরান ভূমিতে পরিণত হয় হাতিয়া, মনপুরা, ভোলা, সন্দ্বীপ সহ সকল উপকূলীয় অঞ্চল। লক্ষ লক্ষ গরু, ছাগল, মহিষ সহ গবাদি পশু বানের তোড়ে ভেসে যায়। ধ্বংস হয় ঘরবাড়ি সহ শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান। শতাব্দীর সেরা প্রাণঘাতী এই মহা বিপর্যয়ে জাতীয় ও আন্তর্জাতিক বিবেকের দৃষ্টি পড়ে হাতিয়া সহ উপকূলীয় অঞ্চলে। ১২ই নভেম্বরের সেই ঝড়ে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২২৫ কিলোমিটার। এতে করে ৮-১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের কারণে নারী-শিশুসহ অনেক মৃতদেহ জোয়ারের পানিতে ভেসে যায়। ১৯৭০ সালের মহাপ্লাবনে প্রাণহানির সাথে সাথে হাতিয়ার হাজার হাজার কোটি টাকার ফসল নষ্ট হয়। মৌলভীর চর, ঢাল চর, সাহেবানীর চর, নিঝুম দ্বীপের সবকিছু ধুয়ে মুছে যায়। এই ঘূর্ণিঝড়ে নিঝুম দ্বীপে মাত্র একজন মহিলা অলৌকিক ভাবে বেঁচে যায়। মহিলাটি ঝড় ও জলোচ্ছ্বাসের সঙ্গে সংগ্রাম করে বনের কেওড়া গাছের সঙ্গে মুমূর্ষু অবস্থায় ঝুলে থাকেন। এতে শাড়ির আঁচল গাছের সঙ্গে আটকে যাওয়ায় মহিলাটি বেঁচে যান। কেওড়া গাছে আটকে বেঁচে থাকা এই বুড়ি পরবর্তীতে কেওড়া বুড়ি নামে পুরো হাতিয়ায় পরিচিতি লাভ করে। ১৯৭০ এর ঘূর্ণিঝড়ের ভয়ঙ্কর স্মৃতি নিয়ে দীর্ঘদিন বেঁচে ছিলেন হাতিয়ার বয়োবৃদ্ধ সদু মিয়া। ওই ঝড়ে তিনি তার ৩১ জন স্বজন কে হারিয়েছেন। ওই ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের পূর্বনির্ধারিত তারিখ থাকলেও উপকূলীয় অঞ্চলে তা পরিবর্তন করে ১৯৭১ সালে জানুয়ারিতে অনুষ্ঠিত হয়। দিনটি স্মরণে অন্যান্য বছরের ন্যায় এবারও দ্বীপ উপজেলা হাতিয়ায় বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত

নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪

তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ

চট্টগ্রাম ​কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন

গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত

এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য

কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস