ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক: আমাদের সচেতনতাই পারে রোধ করতে বাল্যবিবাহ


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১২-১১-২০২৫ বিকাল ৫:১৬

“নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করুন — আমাদের সচেতনতাই রোধ করবে বাল্যবিবাহের ভয়াবহতা” এই স্লোগানকে সামনে রেখে সন্দ্বীপ উপজেলার রহমতপুর  এলাকার হাদি বাড়িতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১১ নভেম্বর বিকেলে এসডিআই (SDI) ও কোস্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে স্থানীয় নারী, কিশোরী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। সভায় মুখ্য আলোচক ছিলেন সিসিআর প্রজেক্ট এসডিআই এর কমিউনিটি মোবিলাইজার বাদল রায় স্বাধীন। সভায় সভাপতিত্ব করেন সিএসও গ্রুপের সদস্য নাছিমা বেগম।অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব শুধু জীবন-জীবিকাকেই নয়, বরং নারীর নিরাপত্তা ও সামাজিক অবস্থানকেও ঝুঁকির মুখে ফেলছে। পরিবেশগত দুর্যোগ, দারিদ্র্য ও বাস্তুচ্যুতির ফলে নারীরা নানা ধরনের সহিংসতার শিকার হচ্ছেন।

বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার ও আত্মসম্মান নষ্ট করে দেয়। পরিবার ও সমাজের সকলকে সচেতন হয়ে এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। নারীদের ক্ষমতায়ন, শিক্ষার প্রসার ও সামাজিক ঐক্য গড়ে তুলেই এই অনাচার প্রতিরোধ সম্ভব।

সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও জলবায়ুজনিত ক্ষতির বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় সিএসও (CSO) সদস্যরা।

এমএসএম / এমএসএম

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন