আনিসুর রহমান খোকনকে মনোনয়ন: ডাসারে আনন্দ মিছিল ও দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন মাদারীপুর-৩ আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় ডাসারে আনন্দ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি নেতা সৈয়দ মোকারাম হোসেন হেমায়েতের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। দক্ষিণ ডাসার পুরান থানা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার। সভার সভাপতিত্ব করেন ডাসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ শাহীন আলম।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা নূরু তালুকদার, সারোয়ার তালুকদার, রুবেল মাতুব্বর ও সৈয়দ আমীর হোসেন; উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সভাপতি সাত্তার আকন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ সজিব ও হরষিত মল্লিক; ডাসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রিপন খান; কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিটু শেখসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “মাদারীপুর-৩ আসনে আনিসুর রহমান তালুকদার খোকনের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সবশেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে তবারক বিতরণ করা হয়
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত