ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

‘আপনার বউ কয়টা?’— সিরিয়ার প্রেসিডেন্টকে প্রশ্ন ট্রাম্পের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-১১-২০২৫ দুপুর ১:৪৯

সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক এই বৈঠকটিকে দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় হিসেবেই মনে করা হচ্ছে।

বৈঠকে সিরিয়ার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের দিকেই নজর ছিল আল-শারার। তবে সেখানেই তাকে করা ট্রাম্পের একটি প্রশ্ন এখন ভাইরাল। মূলত প্রেসিডেন্ট আল-শারার স্ত্রী কয়জন; এই প্রশ্নই করে বসেন ট্রাম্প।

এই ঘটনায় হোয়াইট হাউসে হাস্যরসের সৃষ্টি হয়। বুধবার (১২ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মূলত সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা একসময় ওয়াশিংটনের চোখে ছিলেন সন্ত্রাসী ও আল-কায়েদার সাবেক কমান্ডার। তার মাথার ওপর একসময় ১ কোটি ডলারের মার্কিন পুরস্কারের ঘোষণাও ছিল। এছাড়া ১৯৪৬ সালে সিরিয়ার স্বাধীনতার পর প্রথমবারের মতো কোনো সিরীয় প্রেসিডেন্ট হোয়াইট হাউসে সরকারি সফরে গেলেন।

আর এই ঐতিহাসিক সফরটি এমন সময়ে অনুষ্ঠিত হলো যখন সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরও ১৮০ দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এই সফরেই গত সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

ইতোমধ্যে দুই নেতার সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ট্রাম্প আল-শারাকে একটি পারফিউম উপহার দিচ্ছেন এবং নিজেই সেটি তার ওপর ছিটিয়ে বলছেন, “এটাই সেরা ঘ্রাণ... আর অন্য বোতলটি আপনার স্ত্রীর জন্য।”

এরপর মজা করে হেসে ট্রাম্প জিজ্ঞেস করেন, “আপনার স্ত্রী কয়জন?” আল-শারাআ উত্তর দেন, “একজন”। তখন উপস্থিত সবাই হেসে ওঠেন। ট্রাম্প হেসে বলেন, “তবে জানেন তো, কখন কী হয় বলা যায় না!”

অন্যদিকে সাক্ষাতের সময় আল-শারা প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রাচীন সিরীয় নিদর্শনের প্রতিরূপ উপহার দেন। ট্রাম্প বলেন, “আমাদের সবারই কঠিন অতীত ছিল, কিন্তু তারটা সত্যিই কঠিন। তবে আমি মনে করি, এমন কঠিন অভিজ্ঞতা না থাকলে এগিয়ে যাওয়ার সুযোগও থাকে না।”

প্রসঙ্গত, গত বছর ৪৩ বছর বয়সী আল-শারা সামরিক অভিযান চালিয়ে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়ার নিয়ন্ত্রণ নেন। যুক্তরাষ্ট্রে তার এই সফরের মূল লক্ষ্য ছিল সিরিযার ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহার করানো।

এমএসএম / এমএসএম

আফগানিস্তানে হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

ধ্বংসস্তূপে শিক্ষার আলো, তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

ইউরোপে অভিবাসী আগমন ৩৯% কমেছে, বেড়েছে প্রাণহানি : জাতিসংঘ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত

ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল

ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত

জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক