ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ ও কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস দিলেন শিল্পপতি আবুল কালাম


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ১৩-১১-২০২৫ দুপুর ৪:৪

কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক, চৈতী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব এবং বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, শিল্পপতি মোঃ আবুল কালাম বলেছেন যে, তিনি তাঁর এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা সামাজিক কাজের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। শিক্ষার্থীদের কেবল লেখাপড়ার মধ্যেই সীমাবদ্ধ না থেকে খেলাধুলা ও সংস্কৃতি নিয়েও কাজ করতে হবে বলে তিনি মত প্রকাশ করেন। তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দীর্ঘ পনেরো বছর ধরে বর্তমান সরকার পুরো দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

বৃহস্পতিবার সকালে মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী খিলা আজিজ উল্ল্যাহ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। আসন্ন জাতীয় নির্বাচনের প্রসঙ্গে আবুল কালাম বলেন, যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে, তবে এই আসনের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করা হবে। এছাড়াও, বিভিন্ন সরকারি দপ্তরে কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং এলাকার কৃষক পরিবারগুলোকে 'ফ্যামেলি কার্ড' দেওয়া হবে। তিনি প্রতিশ্রুতি দেন, তাঁর আসনে শতভাগ মানুষকে একজন শিক্ষিত জাতি হিসেবে গড়ে তোলা হবে। শিল্পপতি আবুল কালাম তাঁর বক্তব্যে এলাকায় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও চাঁদাবাজদের কোনো স্থান হবে না বলে কঠোর হুশিয়ারি দেন। তিনি বলেন, এই অপশক্তিকে প্রতিহত করতে এই অঞ্চলকে একটি সামাজিক বিপ্লবের মাধ্যমে গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে তিনি বিদ্যালয়ের কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন কাজের জন্য অনুদান ও পুরস্কার প্রদান করেন এবং সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী আরিফুর রহমান, অধ্যক্ষ হাসনাত আনোয়ার উদ্দিন, রাজনৈতিক ব্যক্তিত্ব আবদুর রহমান বাদল, শাহ সুলতান খোকন, আলহাজ¦ ইলিয়াছ পাটোয়ারী, সরওয়ার জাহান দোলন, প্রধান শিক্ষক মনির হোসেন, মুক্তিযোদ্ধা সফিকুর রহমান, শাহ আলম, মাসুদুল আলম বাচ্চু, জিল্লুর রহমান ফারুক, টি.আর হারুন ও মোজাম্মেল হক মন্টু সহ রাজনৈতিক, সামাজিক এবং সর্বস্তরের পেশাজীবী মানুষ।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত