ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্দ্বীপে বিএনপির প্রতিবাদ সভা


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১৩-১১-২০২৫ দুপুর ৪:২৫

দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশার সমর্থনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে সন্দ্বীপ পৌরসভা মার্কেটে পৌরসভা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশাররফ হোসেন দিদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর।
সভা সঞ্চালনা করেন পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস. এম. মাহবুবুল আলম শিমুল ও নাজিম উদ্দিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান, পৌরসভা ৪ নং ওয়ার্ড বিেনপি নেতা আকতার হোসেন, মোঃ আকরাম হাছান এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, “দেশজুড়ে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়াচ্ছে। এর বিরুদ্ধে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।”

তারা বলেন, “১৯৯৩ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন মোস্তফা কামাল পাশার হাতে ধানের শীষ তুলে দেন, তখন থেকেই তিনি পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এমনকি ২০০৮ সালের প্রতিকূল সময়েও তিনি ছিলেন বাংলাদেশের মাত্র ২৯ জন বিজয়ী বিএনপি প্রার্থীর একজন।”

বক্তারা আরও দাবি করেন, “সন্দ্বীপে বিএনপির শক্ত ঘাঁটি গড়ে তোলা এই জননেতাকে পাশ কাটিয়ে অন্য কাউকে বা জোটের প্রার্থীকে মনোনয়ন দিলে তা দলের জন্য রাজনৈতিকভাবে মারাত্মক ক্ষতির কারণ হবে। সন্দ্বীপের জনগণ ও বিএনপি পরিবারের বৃহত্তর স্বার্থে আলহাজ্ব মোস্তফা কামাল পাশাকে অবিলম্বে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করার জন্য জোর দাবি জানাচ্ছি।”

এমএসএম / এমএসএম

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন