ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে ডাকাতি মামলার লুন্ঠিত ১৪৮ বস্তা জিরা উদ্ধার


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১৪-১১-২০২৫ দুপুর ৪:৫২

নরসিংদী মডেল থানা এলাকায় সংঘটিত জিরা লুন্ঠনের ঘটনার মাত্র কয়েক দিনের মধ্যেই পুলিশ ১৪৮ বস্তা জিরা ও একটি ট্রাক উদ্ধার করেছে। 

একই সঙ্গে ঘটনায় জড়িত দুই জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গত ১০ নভেম্বর নরসিংদী মডেল থানার বাসাইল এলাকার পৌর শিশু পার্কের সামনে অজ্ঞাতনামা একটি প্রাইভেটকার ও দুইটি মোটরসাইকেলযোগে আসা ডাকাতদল দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিরা বোঝাই একটি ট্রাক লুন্ঠন করে নিয়ে যায়। এ ঘটনায় ১২ নভেম্বর নরসিংদী মডেল থানায় মামলা (নং–২৭) রুজু করা হয়।

ঘটনার পরপরই লুন্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাত চক্রকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম-এর নির্দেশনা ও সার্বিক তদারকিতে ডিবি পুলিশের এসআই মোবারক হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযান শুরু করে।

গতকাল বৃহস্পতিবার রাতে নরসিংদী মডেল থানার দগরিয়া এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার রুপসী চরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে লুন্ঠিত ১৪৮ বস্তা ভারতীয় জিরা ও ট্রাকটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. আলমগীর মিয়া (৪০), পিতা: মৃত আজিজ মিয়া, ঠিকানা: রুপসী চরপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ও শাওন চৌধুরী (৩৫), পিতা: এনামুল হক চৌধুরী, ঠিকানা: দগরিয়া, নরসিংদী।

জেলা পুলিশ জানায়, গ্রেফতার হওয়া আমিনুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশের পক্ষ থেকে দ্রুত ও সফল অভিযানে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা মন্তব্য করেছেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার