ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বিদ্যুতের শর্ট সার্কিটে সর্বস্ব হারালেন ব্যবসায়ী


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৪-১১-২০২৫ দুপুর ৪:৫৪

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রয়হাটি দিয়ার পাড়ায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারালেন মুদি ব্যবসায়ী ও ট্রাক মালিক মো. মিলন মন্ডল (২৬)। 

বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার বাড়ির একটি কক্ষে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা দাউ দাউ করে চারদিকে ছড়িয়ে পড়ে।

পরিবারের সদস্যরা জানান, প্রথমে ঘরের ভেতর পোড়ার গন্ধ পেয়ে বিষয়টি টের পান তারা। পরে দরজা খুলে দেখেন, একটি কক্ষের বিদ্যুতের বোর্ডে আগুন লেগে দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ছে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় কোনোমতে সবাই ঘর থেকে বের হয়ে নিরাপদে আশ্রয় নিলেও মিলনের সাতটি রুমের প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও আগুন সম্পূর্ণ নিভাতে সক্ষম হয় দলটি।

অগ্নিকাণ্ডে ঘরে থাকা নগদ ১ লাখ ৪০ হাজার টাকা, ৪ ভরি সোনা, ৮ ভরি রুপা, আসবাবপত্র, গৃহস্থালি সামগ্রী, গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কাগজপত্র এবং ব্যক্তিগত দলিলসহ সব মিলিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত গৃহস্বামী মিলন মন্ডল।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা—বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরি ভিত্তিতে সহায়তার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনাস্থল পরিদর্শনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত

বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ

বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ

সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর

ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক

সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন

সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন