ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে নবনির্মিত ডিপিইও ভবনের উদ্বোধন


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৪-১১-২০২৫ দুপুর ৪:৫৮

গোপালগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নির্মাণে তিন তলা বিশিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস (DPEO) ভবনের উদ্বোধন ও হস্তান্তর সম্পন্ন হয়েছে।

গত বুধবার (১২ নভেম্বর) প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (PEDP-4)-এর অর্থায়নে নির্মিত ভবনটির উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

অনুষ্ঠানে এলজিইডি-এর নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জোৎস্না খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফিতা কেটে উদ্বোধনের পর নতুন ভবনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, আধুনিক এ ভবনটি জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে। এলজিইডি-এর নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক হস্তান্তরপত্রে স্বাক্ষরের মাধ্যমে ভবনটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

উদ্বোধনী অনুষ্ঠানটি সুশৃঙ্খল আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়। উপস্থিত সবাই আশা প্রকাশ করেন, নতুন এই অবকাঠামো প্রাথমিক শিক্ষার উন্নয়নকে আরও গতিশীল করবে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস