রায়গঞ্জে শারীরিক প্রতিবন্ধী কৃষকের জমির ধান লুটের অভিযোগ
সিরাজগঞ্জের রায়গঞ্জে এক শারীরিক প্রতিবন্ধী কৃষকের তিন একর জমির আধাপাকা ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার গভীর রাতে ধামাইনগর ইউনিয়নের লবনকোঠা গ্রামে এ ঘটনা ঘটে। ভয়াবহ এই ধান লুটের ঘটনায় পুরো এলাকায় নিন্দার ঝড় উঠেছে, আর ভুক্তভোগী পরিবার পড়েছে চরম মানসিক বিপর্যয়ে।
ভুক্তভোগী শারীরিক প্রতিবন্ধী কৃষক মো. রফিকুল ইসলাম জানান, প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক গংয়েরা রাতের অন্ধকারে তাঁর প্রায় দুই বিঘা জমির আধাপাকা ধান এবং দিনভর কেটে রাখা পাকা ধান চুরি করে নিয়ে যায়। এতে পরিবারের সারা বছরের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
প্রতিবন্ধী কৃষকের মেয়ে মোছা. রহিমা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সারা বছরের খাবারের জন্য এই জমির ধান ছিল আমাদের ভরসা। আমি, আমার বোন আর মা সারাদিন পরিশ্রম করে এক বিঘা ধান কেটে রেখেছিলাম। রাতে সব নিয়ে গেছে। আমরা এখন দিশেহারা।”
স্থানীয় কৃষক আব্দুল কাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, “ফসলি জমির ধান কেটে নিয়ে যাওয়ার ঘটনা এই এলাকায় আগে কখনো দেখা যায়নি। এটি নৃশংস ও জঘন্যতম অপরাধ। জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবিও জানান তিনি।”
স্থানীয় সমাজকর্মীরা বলেন, “একজন কৃষকের কষ্টার্জিত ফসল ঘরে ওঠার আগে তা লুট হওয়া অত্যন্ত মর্মান্তিক। এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।”
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা বলেন, “ঘটনাটি নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর
ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক
সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন