সিমেন্ট পাচার কালে হাতিয়ার মেঘনায় ২ টি ট্রলার সহ ১১ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড
মায়ানমার হতে মাদকের বিনিময়ে বাংলাদেশী পণ্য সরবরাহের উদ্দেশ্যে অবৈধভাবে সিমেন্ট পাচার কালে ২ টি ট্রলার সহ ১১ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ওই সকল ট্রলারে বহনকারী প্রায় ৩ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের ৬শ৪৫ বস্তা সিমেন্ট জব্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে নোয়াখালীর হাতিয়া উপজেলার বয়ারচর সংলগ্ন মেঘনা নদীতে। বৃহস্পতিবার সন্ধ্যায়
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে , একটি অসাধু চক্র বাংলাদেশী পণ্যের বিনিময়ে ইয়াবা-মদ সহ অন্যান্য মাদক দ্রব্য মায়ানমার হতে বাংলাদেশে পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক নোয়াখালীর হাতিয়া উপজেলার বয়ারচর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২ টি বোটে তল্লাশি চালিয়ে মাদকের বিনিময়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ ৬৮ হাজার টাকা মূল্যের ৬শ'৪৫ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ২ টি বোট সহ ১১ জন পাচার কারীকে আটক করা হয়। আটক কৃতরা হচ্ছেন : ইব্রাহিম (৩৩) খলিল( ৩৫)হেলাল (৫০) আব্দুল্লাহ (৩৯)লিটন (৪০) মিরাজ(৪৩) আলমগীর(৫১) কাসেম( ৪৬) ইউসুফ (৪১) আলাউদ্দিন(৪৭) ও সুমন (২৮) । এদের বাড়ি নোয়াখালী, লক্ষীপুর ও ভোলা জেলায় । তিনি আরো জানান,
জব্দকৃত সিমেন্ট , পাচার কাজে ব্যবহৃত ট্রলার ও আটককৃত পাচারকারীদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত