তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক রাষ্ট্র : এ্যাড. আজিজ মোল্লা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক রাষ্ট্র বলেছেন কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান ও হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রহমান মোল্লা।
কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের মাধবপুর বাজারে আজ শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে একথা বলেন তিনি।
এ্যাড. আজিজুর রহমান মোল্লা এলাকার সার্বিক উন্নয়ন, জনগণের প্রত্যাশা এবং আগামী দিনের রাজনৈতিক দিক-নির্দেশনা নিয়ে উপস্থিতদের সঙ্গে মুক্ত আলোচনা করেন।
স্থানীয় নেতাকর্মী, ব্যবসায়ী ও সাধারণ জনগণ তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রমে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ্যাডভোকেট আজিজুর রহমান এসময় আরও বলেন মোল্লা বলেন, “বিএনপি গণমানুষের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম জনগণের কল্যাণের লক্ষ্যেই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।
তিনি আরও বলেন, জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানই হবেন আগামীর প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বেই সাম্য, মানবিক, বৈষম্যহীন নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবো আমরা ইনশাআল্লাহ।
৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় ও দলীয় নেতাকর্মীদের সংগঠিত রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই নেতা।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত